Friday, June 26, 2026

ধুঁকতে থাকা ৬টি চা বাগান লিজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী তিন বছরের জন্য ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হল। এতে চা বাগানের মালিকরা যাতে শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারেন। যদি তাঁরা ঠিকভাবে চালাতে পারেন, কর্মীদের বেতন-প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি-কে কটাক্ষ করে মমতা বলেন, “ভুতুড়ে রাজনৈতিক দল চা বাগান নিয়ে কিছু না বুঝে গুজব ছড়াচ্ছে”।

চা বাগানের মালিক এবং শ্রমিকদের কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, উত্তরের ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে। এই বাগানগুলির কর্মীরা বেতন পাচ্ছিলেন না। সেই বাগানগুলি তিন বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে। যাতে মালিকরা ভালোভাবে বেতন দিতে পারে। যদি তাঁরা সফলভাবে চালাতে পারেন, কর্মীদের বেতন দিতে পারে, ঠিকমতো প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।

চা বাগানের জমি আইনে বদল ঘটানো নিয়ে গুজবের জবাবে মমতা কটাক্ষ করেন বলেন, “ভুতুড়ে রাজনৈতিক দল চা বাগান নিয়ে কিছু না বুঝে গুজব ছড়াচ্ছে।” তিনি স্পষ্ট জানান, “চা বাগানের জমি আইনে কোনও বদল হচ্ছে না। কোনও চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে সেই জমিতেই বাণিজ্যিক কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে ৩০ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।”

মমতা জানান, “যেখানে চা চাষ হয় না সেটার ৩০ শতাংশ টি ট্যুরিজমের জন্য ব্যবহার করা হবে, যেখানে চা চাষ হয় সেখানে কোনও জমি নেওয়া হবে না।”

আরও পড়ুন- কুমোরটুলি-কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে মধ্যমগ্রামে যাবে কলকাতা পুলিশের টিম: সিপি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...