Saturday, April 4, 2026

গোপনাঙ্গে ২৮ সেলাই! মধ্যপ্রদেশে পাঁচ বছরের নাবালিকার ধর্ষণে গ্রেফতার কিশোর

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে নারকীয় মানিসকতার শিকার বারবার শিশু ও নাবালিকারা। মোহন যাদবের মধ্যপ্রদেশে (Madhyapradesh) বারবার কেন্দ্রীয় শিশু অধিকার কমিশনের (NCPCR) হুঁশিয়ারি সত্ত্বেও কতটা উদাসীন প্রশাসন তার প্রমাণ মিলল গোয়ালিয়রের (Gwalior) পাঁচ বছরের নাবালিকার ধর্ষণের ঘটনায়। মৃতপ্রায় নাবালিকাকে প্রাণে বাঁচাতে পারলেও এরকম নারকীয় ধর্ষণের ঘটনা তাঁরা দেখেননি বলেই দাবি করেন চিকিৎসকরা। অভিযুক্ত নাবালক গ্রেফতার হলেও বাড়তে থাকা শিশু অপরাধ নিয়ে কোনও পদক্ষেপের পথে যায়নি ডবল ইঞ্জিন সরকার।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের (Gwalior) ১৭ বছরের এক নাবালক মদ্যপ অবস্থায় প্রতিবেশী পাঁচ বছরের এক নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায়। প্রতিবেশীর একটি পরিত্যক্ত বাড়ির ছাদে এই অত্যাচার চালায় সে। চিকিৎসা পরীক্ষায় উঠে এসেছে, প্রথমে নাবালিকার মাথা বারবার দেওয়া ঠুকে দেয় নাবালক। তারপর পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে। নাবালিকার গোপনাঙ্গে (private part) ভয়ঙ্কর কামড় ও আঁচড়ে দাগ পেয়েছেন চিকিৎসকরা।

গোয়ালিয়রের শিবপুরির বাসিন্দা ওই নাবালিকা ২৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়ে যায়। প্রায় দুঘণ্টা পরে তাকে রক্তের ভেজা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গোয়ালিয়রের (Gwalior) কমলা রাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে নাবালিকার বাঁচার কোনও আশা ছিল না। পরে তার গোপনাঙ্গে (private part) ২৮ টি সেলাই ও কোলোস্টমি (colostomy) করে বাঁচানোর চেষ্টা চালানো হয়।

ঘটনার জেরে প্রবল ক্ষোভের সঞ্চার হয় শিবপুরী এলাকায়। চাপে পড়ে নাবালককে দ্রুত গ্রেফতার করে পুলিশ। তাকে জুভেনাইল আদালতে (Juvenile Court) বিচারের জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাপের মুখে ডবল ইঞ্জিন সরকার দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের জন্য দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...