Wednesday, June 24, 2026

ধর্ষণের পর বাড়বে বাসস্ট্যান্ডে নিরাপত্তা! অপরাধী গ্রেফতারে দাবি ফাড়নবিশের

Date:

Share post:

সরকারি বাসস্ট্যান্ডে ধর্ষণের ঘটনায় মুখ পুড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ডাবল ইঞ্জিন সরকারের। সেই অপরাধীকে ধরতে ৭৫ ঘন্টা লাগিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রবল প্রশ্নের মুখে অবশেষে বাসস্ট্যান্ডগুলিতে নিরাপত্তা বাড়ানো নিয়ে পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)।

আগেও একাধিক অপরাধে অভিযুক্ত দত্তাত্রেও রামদাস পুনের (Pune) বাসস্ট্যান্ডে বাসের ভিতর যুবতীকে ধর্ষণে মূল অভিযুক্ত। তাকে খুঁজতে ১৩ টি পুলিশের দল সহ ড্রোন (drone) ও পুলিশ কুকুর দিয়ে নজরদারি চালাতে হয় মহারাষ্ট্র (Maharashtra) পুলিশকে। যদিও পরিবারের দাবি রামদাস নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পুনের শিরুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি বাসস্ট্যান্ডে নিরাপত্তা নিয়ে এরপর প্রশ্ন উঠতে শুরু করে। সিসিটিভি (CCTV) মোড়া বাসস্ট্যান্ডে নজর এড়িয়ে বাসের মধ্যে কিভাবে যুবতীকে নিয়ে উঠল রামদাস তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশেষে পুলিশ রামদাসকে গ্রেফতার করার পর নিরাপত্তা নিয়ে ভাবার কথা মনে হয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ প্রশাসনের।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে কিভাবে এই কান্ড ঘটিয়েছিল রামদাস তা উঠে আসবে। যদি ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন জিজ্ঞাসাবাদের পর বাস্তবে কী হয়েছিল তা জানা সম্ভব হবে। বাস ডিপোগুলির এই ধরনের অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, দাবি করেন তিনি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...