Thursday, April 2, 2026

পরিবহনমন্ত্রীর হস্তক্ষেপে ফের পথে ৪৬ রুটের বাস!

Date:

Share post:

দুদিন ধরে বন্ধ থাকার পর ফের পথে নামতে চলছে ৪৬ নম্বর রুটের বাস। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) ও পরিবহন সচিবের সঙ্গে বাস মালিকদের বৈঠকের পর আপাতত বন্ধ থাকা বাস পরিষেবা (bus service) চালু হতে চলেছে। শনিবার সকাল থেকে ৪৬, ৪৬এ, ৪৬বি এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করার আশ্বাস মিলেছে। যদিও এদিন দুপুর পর্যন্ত রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় এই রুটের বাস দেখা যায়নি বলে জানাচ্ছেন যাত্রীরা।

ইউনিয়নের নেতার ‘দাদাগিরি’র জেরে বাস চালক, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয়ের অভিযোগে বুধবার থেকে ৬৩টা বাস বন্ধ রেখেছিলেন ৪৬ রুটের বাসমালিকরা। ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রীরা। বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। সমস্যার সমাধানে বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি জানান, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

 

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...