Monday, June 22, 2026

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা’ , সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কর

Date:

Share post:

ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। এমনটাই অভিযোগ ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টন এবং নাসির হুসেনের। তাদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও, সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। আর এবার এই দুই ক্রিকেটারকে ধুয়ে দিলেবন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, ভারতের টাকাতেই তো বেতন পান, সংসার তো চলে সেই টাকাতেই। এর আগে এই নিয়ে মুখ খুলেছিলেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার দীলিপ বেঙ্গসরকার।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ এই বিষয়ে কিছু বলতেও ইচ্ছা করছে না। ওরা বুঝছে না ভারত খেলার মান, প্রতিভা এবং সর্বোপরি ক্রিকেট থেকে রোজগারের দিক থেকে সকলের আগে। টেলিভিশন ও অন্য স্বত্ব থেকে ভারত যা আয় করে তা দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট চলে। ওদের বেতনটাও সেখান থেকেই আসে। ভারতের টাকাতেই ওদের সংসার চলে। আর ওরাই ভারতের গায়ে কালি দেওয়ার চেষ্টা করে।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ ওদের নিজের দেশের ক্রিকেট নিয়ে ভাবা উচিত। ইংল্যান্ড কেন সেমিফাইনালে উঠতে পারল না। কেন এত খারাপ ক্রিকেট খেলছে? নিজের বাড়ির উঠোনের দিকে না তাকিয়ে ওরা ভারতকে নিয়ে প়ড়ে আছে। এতে ওদের দেশের ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।“

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আর এতেই নাকি সুবিধা ভারতের। নাসির হুসেনের কথায়, “ভারত একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।” একই সুরে সুর মিলিয়ে মাইকেল আথার্টনও বলেন, “আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে কে ? কী বলছে সমীকরণ ?

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...