Saturday, April 11, 2026

কংগ্রেস নেত্রীকে খুন করেছে প্রেমিক! হিমানি হত্যাকাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Date:

Share post:

প্রেমিকের সঙ্গে রাত্রিবাসের পরের দিনই খুন হতে হল হিমানি নারওয়ালকে (Himani Narwal)! কংগ্রেসকর্মীর মৃত্যুর তদন্তে এবার খুনির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য প্রকাশ্যে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে হরিয়ানা পুলিশ (Haryana Police) জানায় হিমানির খুনি শচীন (Sachin) নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে তিনি কংগ্রেস নেত্রীর বাড়িতে যান। সেখানেই রাত্রিবাস করেছিলেন। শচীন বিবাহিত হলেও দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশের মতে, ২৮ ফেব্রুয়ারি বিভাগের জেরে হিমানিকে কাপড় দিয়ে বেঁধে ফেলে মোবাইল চার্জারের তার ব্যবহার করে শ্বাসরোধ করে হত্যা করেন অভিযুক্ত। যদিও শচীনের সঙ্গে মেয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করেছেন হিমানির মা।

কংগ্রেসনেত্রী রোহতকে একাই থাকতেন। অভিযুক্তের তাঁর বাড়িতে নিত্য যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হরিয়ানা পুলিশ জানিয়েছে, খুনের পর শচীন হিমানির গা থেকে গয়না খুলে নিয়ে মৃতার দেহ একটা স্যুটকেসে ভরেন। রাত ১০টার পর, তিনি অটো করে রোহতক বাস স্ট্যান্ডে যান তারপর সাম্পলা যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। মৃতার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গেছে। সিসিটিভিতে যে ট্রলি ব্যাগ টানতে টানতে অভিযুক্তকে নিয়ে যেতে দেখা গেছে তার ভেতরেই দেহ ছিল বলে পুলিশের অনুমান। হিমানির মা জানিয়েছেন, তাঁর মেয়ের কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। পাশাপাশি তিনি অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়ে পুলিশের উপর চাপ তৈরি করে চলেছেন। পরিবারের তরফে দাবি করা হয়, দলের কেউ খুন করেছে। তবে এই হত্যাকাণ্ডে কোনও রাজনৈতিক যোগের তত্ত্ব অস্বীকার করেছে পুলিশ।খুনির উপযুক্ত শাস্তি না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন কংগ্রেস নেত্রীর মা।

 

 

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...