Wednesday, June 24, 2026

পলতায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার পলতার তৃণমূল নেতা হান্নান গাজির (Hannan Gazi) মৃত্যুর ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করলো পুলিশ। আইএনটিটিইউসির (INTTUC) সভাপতিকে প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়, তারপর রাস্তায় ফেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবেই হান্নানকে টার্গেট করে এই আক্রমণ করা হয়েছিল। এরপরই তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে আটক করে মালিককে জিজ্ঞাসা করতে শুরু করে পুলিশ। সেখান থেকে অভিযুক্ত তিনজনের নাম উঠে আসে এবং তাঁদের থানায় (Palta Police) ডেকে পাঠানো হয়। দুজন পালিয়ে গেলেও বাকি একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বারাকপুরের (Barrackpore) শ্রীপল্লি কালীয়ানী নিবাস এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন হান্নান। পলতার তৃণমূলের (TMC) অটো ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন। সেখানেই রেল স্টেশনের কাছেই তাঁর একটি গ্যারাজও রয়েছে। শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ তিনি গ্যারাজ বন্ধ করে হেঁটে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এরপর তৃণমূল নেতা মাটিতে পড়ে গেলে তাঁকে রাস্তাতে বেধরক মারধর করা হয়। ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী অভিষেক নন্দী (Avishek Nandi) ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে জানিয়ে ছিলেন যে এটা মোটেই অনিচ্ছাকৃত কোনও দুর্ঘটনা নয়। মৃতের পরিবারের তরফ থেকেও খুনের অভিযোগ করা হয়েছিল। তদন্ত নেমে একজনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ কমিশনারেট।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...