Friday, June 26, 2026

পুলিশের উর্দি গায়ে শ্যুটিং সৌরভের, নতুন ইনিংস শুরু

Date:

Share post:

মেকআপ ভ্যান থেকে পুলিশের উর্দি গায়ে দিয়ে যিনি নেমে এলেন, তাকে দেখে চমকে উঠতে হয়। স্বয়ং মহারাজ।বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে চোখে রোদ চশমা দিয়ে খাঁকি পোশাকে ব্যক্তিত্ব বেড়ে গিয়েছে। মেদহীন শরীরে পুলিশি টুপি মাথায় চাপাতেই একেবারে যেন নিখুঁত পুলিশ অফিসার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত সবার মধ্যে গুঞ্জন, তবে কি বিনোদনের দুনিয়ায় এবার চমক দিতে আসছেন মহারাজ।

জানা গিয়েছে, ব্যাপারটা একটু অন্যরকমের। আসলে, সৌরভ নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন । বিষয়টিতে দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে। এ কথা শুনে একেবারে পুলিশের পোশাক পরে অডিশন দিতে সৌরভ চলে এসেছেন। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস। নীরজ পাণ্ডের হাইভোল্টেজ ওয়েব সিরিজ ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর বিজ্ঞাপনী প্রচারে দেখা যাবে সৌরভকে।

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা বেড়েই চলেছে। কারণ, এই ছবিতে জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রথম স্ক্রিন শেয়ার করবেন। তারই মাঝে সৌরভের শ্যুটিং করার খবর ছড়িয়ে যেতেই বাড়তি আকর্ষণ তৈরি হতে শুরু করেছে। মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োতে শুটিং-এ উপস্থিত থেকে জৌলুস বাড়ালেন সৌরভ। একেবারে খাঁকি পোশাকে সৌরভকে দেখে চোখ ধাঁধিয়ে যাবে বহু দর্শকের। পুলিশের চরিত্রে তাকে বেশ মানিয়েছে বলে জানালেন টেকনিশয়নরাও।

এই ওয়েব সিরিজে টলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে সৌরভ এসেছেন অডিশন দিতে। দেবাশিস রায় এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে।সৌরভ সরাসরি সিরিজে না থাকলেও, তিনি থাকছেন সিরিজেরই বিজ্ঞাপনে। বাংলার অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প নিয়ে নীরজ পাণ্ডের ‘খাকি ২’ ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে।সম্প্রতি ওয়েব সিরিজের টিজার প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছে কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।তাই দর্শকদের কৌতূহলও তুঙ্গে।

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...