Wednesday, June 24, 2026

নারী সুরক্ষায় নয়া ভাবনা রেলের! এবার মহিলা আরপিএফ কর্মীদের হাতে থাকবে ‘রক্ষাকবচ’ লঙ্কার গুঁড়ো

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পাশে অভিনবত্ব উপায় নিয়ে এল রেল মন্ত্রক। নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আপাৎকালীন পরিস্থিতির মোকাবিলা এবং দুষ্টের দমন করতে এই উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রেলমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় রেলে লিঙ্গসাম্য রক্ষায় বদ্ধপরিকর। নারীদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।”

মহিলা আরপিএফ কর্মীদের হাতে সাধারণত মহিলাযাত্রী ও শিশুদের নিরাপত্তা রক্ষা দায়িত্ব থাকে। আরপিএফ সূত্রে খবর, অনেক সময় নির্জন জায়গায় বা কোন কঠিন পরিস্থিতিতে অপরাধীদের ধরতে সমস্যায় পড়েন কর্মীরা। তাই আপাতকালীন পরিস্থিতিতে অন্যদের ও নিজেদের সাহায্যের জন্য নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে এই লঙ্কার গুঁড়ো তুলে দিচ্ছে রেল মন্ত্রক।

এ প্রসঙ্গে আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) মনোজ যাদব বলেন, “প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়ন চান। এই উদ্যোগ তাঁর সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই করা হয়েছে।” তিনি আরও জানান, “আমাদের মহিলা আরপিএফ কর্মীরা শক্তি, যত্ন এবং সহনশীলতার প্রতীক। তাঁদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিয়ে আমরা মহিলা আরপিএফ কর্মীদের মনোবল এবং শক্তি বৃদ্ধি করতে চাই। মহিলাদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।”

আরও পড়ুন- ঝাড়গ্রামের চিড়িয়াখানায় এল ‘পলাশ’, নতুন সদস্যের নাম রাখলেন বনমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...