Sunday, June 28, 2026

কলুটোলায় ইফতার পার্টিতে হামলা: পরিচিত কোনও নেতা যুক্ত নয়, দাবি তৃণমূলের

Date:

Share post:

ইফতার পার্টিতে ডেকে মারধরের অভিযোগ যুবককে। মধ্য কলকাতার কুলুটোলায় (Kolutolla) শনিবার রাতে ইফতার পার্টি (Iftar party) ঘিরে ব্যাপক অশান্তি হয়। পুরনো বিবাদের জেরে হামলা বলে অভিযোগ। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বউবাজার থানার পুলিশ (Bowbajar police station)। এরপরই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলে। যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে আদৌ দলের কেউ যুক্ত নয়।

শরিফ আমান নামে এক যুবককে শনিবার রাতে কলুটোলা স্ট্রিটে ইফতার পার্টিতে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। বউবাজার থানার (Bowbajar police station) দ্বারস্থ হয় ওই যুবক। সে দাবি করে, তার কাছে একটি ভিডিও ছিল। যা ডিলিট করার জন্য তার উপর চাপ দেওয়া হয় বলে জানায় আমান। মারামারির পরে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চারজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের (councilor) নাম জড়ানোর চেষ্টা চলে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে কখনোই কাম্য নয়। উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কোনও পরিচিত তৃণমূল নেতা এর সঙ্গে যুক্ত নন। যদি কোন ভাবে দলের নাম জড়ায় তাহলে তা নিয়ে স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) উত্তর দিতে পারবেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...