Saturday, June 27, 2026

ফের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে জালিয়াতির শিকার যুবক, তদন্তে পুলিশ

Date:

Share post:

সকাল সকাল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম (ATM) থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার যুবক। টাকার বদলে এটিএম মেশিন থেকে বেরিয়ে এল প্লাস্টিকের অংশ। দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। যোগাযোগ করা হচ্ছে ব্যাংকের সঙ্গেও। তবে খোয়া যাওয়া টাকা ফেরত পাননি তিনি।

খড়দহের (Khardah) পাতুলিয়া এলাকায় ইমরান খান নামে এক যুবক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে (ATM) টাকা তুলতে যান সোমবার সকালে। মেশিনের যাবতীয় নির্দেশ মেনে টাকা তোলার প্রক্রিয়া সারেন তিনি। কিন্তু মেশিন থেকে টাকা বের হয় না। অথচ মেশিনের ভিতরে যন্ত্রপাতির আওয়াজ পান তিনি। সন্দেহ হওয়ায় মেশিনের (ATM machine) টাকা বেরোনোর অংশে হাত ঢুকিয়ে একটি প্লাস্টিকের (plastic) অংশ বেরিয়ে আসতে দেখেন তিনি।

সাম্প্রতিক এটিএম জালিয়াতি (fraud) ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে তিনি সবার আগে পুলিশে যোগাযোগ করেন। এরপরই খড়দহ (Khardah) থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। প্রতারিত যুবক ইমরান বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গিয়েছে। এরপর ব্যাঙ্কে অভিযোগ জানানো হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...