Saturday, June 27, 2026

বার্থডে পার্টিতে খুনের ছক! বেলঘরিয়া শুটআউটে আটক ইন্দাল ঘনিষ্ঠ ভিকি

Date:

Share post:

প্রতিশোধ নিতেই পরিকল্পনা মাফিক খুনের ছক কষেছিল ইন্দাল যাদব। বেলঘরিয়া (Belgharia) শুটআউটের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তের ঘনিষ্ঠ দুই সাগরেতকে আটক করল পুলিশ। আটক হয়েছে বাজেয়াপ্ত করা বাইকের (bike) মালিক ভিকি যাদবকেও।

বেলঘরিয়ার ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে, শনিবার রাতে ইন্দাল নিজের ঘনিষ্ট ভিকি যাদবের জন্মদিনের পার্টিতে (birthday party) যোগ দিতে গিয়েছিল। সেখানেই বিকাশ সিং-র উপর গুলি চালানোর যাবতীয় ছক কষা হয়। সেই মতো ভিকির বাইক নিয়েই দুই দুষ্কৃতিকে নিয়ে বেরিয়ে আসে ইন্দাল। এরপর চায়ের দোকানে বসা বিকাশের উপর গুলি চালায়।

পুলিশের বাজেয়াপ্ত করা বাইকটি (bike) ভিকি যাদবের। সেই সূত্র ধরে প্রথমে ভিকিকে আটক করে বেলঘরিয়া (Belgharia) থানার পুলিশ। সেইসঙ্গে আরও একজনকে আটক করা হয়েছে, যে ইন্দালের সহযোগী বলে পরিচিত। মূল অভিযুক্ত ইন্দালের এখনও সন্ধান চলছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, এক মহিলা সংক্রান্ত ঘটনায় বছরখানেক আগে বিকাশকে মারধর করে ইন্দাল। ২০২২ সাল নাগাদ এলাকায় এসে বসবাস শুরু করেছিল এই ইন্দাল। তারপর থেকেই বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সে। তার নামে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই সে এলাকা ছাড়া ছিল। বর্ধমানের একটি হোটেলে কাজ করতো ইন্দাল। আপাতত শেষ সব এলাকাতেই ইন্দালের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...