Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বেজে গেল মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা। সদ্য লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সবুজ-মেরুন। আইএসএল লিগ শিল্ড জয়ের উৎসবের আমেজ পুরোপুরি কাটার আগেই নির্বাচনী দামামা বেজে গেল মোহনবাগান ক্লাবে। নির্বাচন করার পথে আরও একটা ধাপ এগোল শতাব্দীপ্রাচীন ক্লাব।

২) বর্ডা-গাভাস্কর ট্রফিতে লজ্জাজনক হারের পর থেকেই জল্পনা চলছে রোহিত শর্মার অবসর নিয়ে। জল্পনা ছড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিতের সঙ্গে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর এই নিয়েই এবার মুখ খুললেন রোহিত । ঠিক ছক্কা মারার মতন অবসরের কথা উড়িয়ে দিলেন হিটম্যান। বললেন, আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না।

৩) ভুলে যাওয়া যে অভ্যাস, তা মোটামুটি এখন সবাই জানে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ট্রফি ভুলে গিয়েছিলেন। আর এবার ভুলে গেলেন সদ্য জয় করা চ্যাম্পিয়ন্স ট্রফি। এতক্ষণে যে আপনারা বুঝেই গিয়েছেন কার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানে বলা হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে টিম ইন্ডিয়া। আর সাংবাদিক সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত।

৪) ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে আইপিএল-এর ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

৫) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলনা পাকিস্তানের কোন প্রতিনিধি। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আর এই নিয়ে এবার মুখ খুলল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

-—

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...