Thursday, March 26, 2026

বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ২৭ বিদ্রোহীর মৃত্যু, এখনও চলছে গুলির লড়াই

Date:

Share post:

জাফর এক্সপ্রেস ( Jaffar Express) অপহরণের ঘটনায় নয়া আপডেট। বালুচিস্তান লিবারেশন আর্মির (BLA)সঙ্গে রাতভর গুলির লড়াই চলার পর অবশেষে খতম অন্তত ২৭ জন বিদ্রোহী ,১৫৫ যাত্রী পণবন্দিকে উদ্ধার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে সতেরো জন যথেষ্ট আহত বলে খবর মিলেছে।

মঙ্গলবার বালুচিস্তানের (Balochistan) গুদালার এবং পিরু কনেরি এলাকার মাঝামাঝি জায়গায় যাত্রিবাহী ট্রেন অপহরণ করা হয় ৷ মোট যাত্রী সংখ্যা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে আনুমানিক ৪০০-৫০০ যাত্রী ছিল। ট্রেন হাইজ্যাকের কিছু সময়ের মধ্যে এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পাকিস্তানি সেনা ৷ একনাগাড়ে চলছে গুলির লড়াই। বিএলএ যদিও যাত্রীদের হতাহতের কথা অস্বীকার করেছে।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...