Saturday, June 27, 2026

ব্রাত্যর বাড়ির দেওয়ালে পোস্টার: ৩ SFI সদস্য-সহ CPIM নেতা পলাশকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটে উঠে লাফালাফি, কাচ ভাঙাই নয়, রাতে চুপি চুপি গিয়ে তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোতেও নাম জড়ালো এসএফআইয়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাড়ির দেওয়ালে ‘Wanted’ পোস্টার সাঁটানো হয়। কিন্তু সেখানে কারও নাম ছিল না। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে মঙ্গলবার সন্ধেয় লেকটাউন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় এঁরা তিনজনেই সক্রিয় এসএফআই কর্মী। পুলিশ সূত্রে খবর, তাঁরা স্বীকার করেন, উত্তর ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক পলাশ দাশের নির্দেশেই তাঁরা এই কাজ করেছেন।

১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে ছিল ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বক্তব্য রাখতে শুরু করলেই অভব্য আচরণ শুরু করে বাম-অতিবাম সংগঠনগুলি। চেয়ার ভাঙচুর করা হয়। আক্রমণ করা হয় অধ্যাপকদের। শিক্ষামন্ত্রীর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙা হয় সঙ্গে থাকা দু’টি পাইলট কারের কাচও। শিক্ষামন্ত্রী বারবার তাঁদের দাবি শুনে আলোচনায় বসতে চান। কিন্তু তাতে কর্ণপাত না করে মন্ত্রীর গাড়ির বনেটে উঠে তুমুল অশান্তি করেন বিক্ষোভকারীরা।

এরপরেই ব্রাত্য বসুর বাড়ির দেওয়ালে, “Wanted Bratya Basu” লেখা পোস্টার সাঁটানো হয়। এই ঘটনার তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ এলাকার সিসি ক্যামেরা ফুটেজ থেকে তিনজনকে সনাক্ত করে। এদিন সন্ধেয় তাঁদের লেকটাউন থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতেই জানা যায়, এই ‘অসভ্যতা’র পিছনে রয়েছেন সিপিএম নেতা পলাশ দাশ। তাঁর নির্দেশেই এসএফআইয়ের সক্রিয় কর্মী ঋতঙ্কর দাশ-সহ তিনজন শিক্ষামন্ত্রীর বাড়ির বাইরে দেয়ালে পোস্টার লাগান। জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করেন ঋতঙ্কর।

কে এই পলাশ দাশ? কয়েকদিন আগেই সিপিআইএমের জেলা সম্পাদক পদে রদবদল হয়েছে। আগের উত্তর ২৪ পরগনারজেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর বিরুদ্ধে বিপুল অভিযোগ থাকায় তাঁকে সরিয়ে সেই পদে বসানো হয় পালাশকে। আর নতুন চেয়ার পেয়ে আস্ফালন করতে নিজে পিছনে থেকে পড়ুয়াদের অনৈতিক কাজের দিকে ঠেলে দেন এই সিপিআইএম নেতা। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের দিন এসএফআই সদস্যরা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। আর এদিকে বাম নেতা সরাসরি সামনে এসে কথা বলার সাহস না দেখিয়ে, কমবয়সী ছাত্র সংগঠনের তরুণদের অনৈতিক কাজে ভিড়িয়ে দিয়েছেন। এই কাজে আর কে কে জড়িত- তা পুলিশে জিজ্ঞাসাবাদে আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন- নারী ক্ষমতায়ন লক্ষ্য রাজ্যের! সিআইআইয়ের সভায় বললেন মন্ত্রী শশী পাঁজা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...