Monday, March 30, 2026

লীলাবতী হাসপাতালে কালাজাদু! ট্রাস্টি অফিসের নীচে মিলল হাড়, মানুষের চুল

Date:

Share post:

মুম্বইয়ের মতো মেট্রো শহরের নামী হাসপাতালে ট্রাস্টি অফিসের নীচে মিলল হাড়, মানুষের চুল। দেশের অন্যতম বড় লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital) কালাজাদু! অভিযোগ পেয়েই হাসপাতালে তল্লাশি পুলিশের (Mumbai Police)।

দেশের প্রথম সারির হাসপাতালের নামের তালিকায় বারবার উঠে আসে লীলাবতীর নাম। বলিউডের (Bollywood) অভিনেতা -অভিনেত্রীরা অসুস্থ হলেই সবার আগে এই হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি ছুরিকাহত হয়ে লীলাবতীতে চিকিৎসাধীন ছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। সেলেবদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা হাসপাতালে এবার মিলল কলসিতে রাখা মানুষের হাড়, মাথার চুল! হাসপাতালের বর্তমান ট্রাস্টিরা দাবি করেন, আগের পরিচালন কমিটির সদস্যরা তহবিল থেকে ১,২০০ কোটি টাকা নয়ছয় করেছেন। এই অভিযোগের তদন্তে উঠে এলো কালাজাদু তত্ত্ব। জানা গেছে, পরিচালন কমিটির বর্তমান সদস্যদের অফিসের নীচে খনন চালিয়ে আটটি পাত্র উদ্ধার করা হয়েছে, যাতে হাড় ও মানুষের চুল পাওয়া গেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা কিশোর মেহতার ভাই বিজয় মেহতা ও তাঁর পরিবারের সদস্যরা। ২০২৩ সালে কিশোরের মৃত্যুর পর ছেলে প্রশান্ত মেহতা স্থায়ী ট্রাস্টি হন এবং দায়িত্ব নেওয়ার পরই হাসপাতালের তহবিল ঘেঁটে দেখেন। উঠে আসে তছরুপের ঘটনা। এবার কালাজাদুর ঘটনাতেও আদালতের নির্দেশে তদন্ত শুরু। এখনও পর্যন্ত তিনটি এফআইআর রুজু হয়েছে বলে খবর।

 

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...