Wednesday, March 11, 2026

দেশের সামনে বাংলাকে ছোট করার অপচেষ্টা: R G Kar-সন্দেশখালি ইস্যুতে ক্ষুব্ধ অভিষেক

Date:

Share post:

দেশের সামনে বাংলাকে ছোট করার ষড়যন্ত্র করছে বিরোধীরা। আগেও এই বিষয় নিয়ে গর্জে উঠেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শনিবার তৃণমূলের মেগা ভার্চুয়াল বৈঠক থেকে ফের ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক। তাঁর কথায়, “দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা হয়েছে।”

পাখির চোখ ২০২৬ এর বিধানসভা নির্বাচন (Assembly Election)। ভোটার তালিকা সঠিক করতে এদিন তৃণমূলের রাজ্য কমিটি, জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপতি এবং কলকাতা-সহ সব পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই গত বছর সন্দেশখালি ও আর জি কর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়ের প্রসঙ্গত হলেন তিনি। অভিষেকের অভিযোগ বাংলাকে বদনাম করতে বিরোধীরা এই অপপ্রচার করে।

অভিষেকের (Abhishek Bandyopadhyay) কথায়, একটা পৃথক ঘটনা কেন্দ্র করে বাংলাকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে। সন্দেশখালি বলুন আরজিকর বলুন- সব করেছে। দেশের সামনে বাংলাকে ছোট করা, খাটো করা যায় সেই অপচেষ্টায দীর্ঘদিন ধরেই চালিয়েছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আর জি কর চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের পরে দোষীর চরম শাস্তি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী দোষ প্রমাণিত হলে আইনে বদলে এনে ধর্ষক-খুনির এনকাউন্টারের কথাও বলেছিলেন তিনি। এই ঘটনায় প্রথম থেকেই রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার একমাত্র অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছে। কিন্তু তারপরেও ফাঁসির দাবিতে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আর জি করকে ইস্যু করে বাংলাকে বদনাম করার ষড়যন্ত্র করেছে বিরোধীরা। এদিন বৈঠক থেকে সেই অপচেষ্টার বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক।

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...