Saturday, June 27, 2026

TMCP কর্মী খুনে মূল অভিযুক্ত পবনের বাবাও গ্রেফতার, আরও এক অভিযুক্তের খোঁজ চলছে

Date:

Share post:

খড়দহে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) কর্মী খুনে মূল অভিযুক্ত পবন রাজভড়ের বাবা রাজকুমার রাজভড়কেও গ্রেফতার করেছে পুলিশ (Police)। দুজনকেই শনিবার বারাকপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত কানাই তিওয়ারি খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোলের আনন্দের মধ্যেই শুক্রবার কুপিয়ে খুন করা হয় টিএমসিপি কর্মী অমর ওরফে আকাশ চৌধুরীকে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

দোলের দিন দুপুরে আকাশ চৌধুরীর (Akash Chowdhury) সঙ্গে রং খেলা নিয়ে গোলমাল বাধে পবনদের। অভিযোগ, আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে জয়শ্রী কেমিক্যাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় পবন-সহ তিনজন। সেই ঘটনায় তার বাবা রাজকুমার সাহায্য করেছিল বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে (Akash Chowdhury) আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Madical College And Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পবনকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি ছেড়ে সেই সময় পালিয়ে যায় পবনের পরিবার। পরে তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত কানাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অভিযোগ এলাকায় তিনি দুষ্কৃতী বলে পরিচিত পবন। কিছুদিন আগেই সাজা খেটে জেল থেকে বেরিয়েছেন। এই পবনের সঙ্গে গত ৩১ ডিসেম্বর রাতেও গোলমাল হয়েছিল আকাশের সেই ঘটনায় কিছুদিন জেলে থেকে আপাতত জামিনে মুক্ত পবন। ২৪ বছরের আকাশ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। হাবড়ার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং জানান, ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, ‘‘যে ওকে মেরেছে, সে ক্রিমিনাল। পুরনো একটি গন্ডগোল ছিল বলে শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...