Saturday, March 14, 2026

অবসর ভেঙে টি-২০ ফর্ম্যাটে ফিরবেন বিরাট, তবে রেখেছেন একটি শর্ত

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে কোহলি নাকি অবসর ভেঙে ফিরতে পারেন টি-২০ ক্রিকেটে। তবে সেক্ষেত্রে রেখেছেন একটি শর্ত । সেই শর্ত পূরণ হলেই ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ফিরবেন কোহলি। আর সেই শর্ত হল ২০২৮ অলিম্পিক্সে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।

এই নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, “যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিক্সের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ অলিম্পিক্সের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভাল হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিক্সেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।“

টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও, এখনও একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে খেলছেন বিরাট। তবে বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যাট হাতে রান না পাওয়ায় সমালোচিত হন বিরাট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দাপট দেখান বিরাট। এই অনুষ্ঠানে আগামি ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন বিরাট। মুখ খোলেন নিজের অবসর নিয়ে। নিজের অবসর বিরাট বলেন, “ চিন্তা করবেন না। আমি এখনও কিছু ঘোষণা করব না। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব। এখন কোনও কীর্তি স্থাপনের জন্য খেলি না।“

আরও পড়ুন- এবার সিনেমায় ওয়ার্নার, ছবি পোস্ট করে নিজেই জানালেন সে কথা

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...