Friday, April 3, 2026

আর জি কর মামলায় এখন মন্তব্য নয়: হাইকোর্টে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সব পক্ষের পেশ করা তথ্য প্রমাণ গ্রহণ করলেও সোমবারের শুনানিতে কোনও মন্তব্য করেনি প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ। শুনানির জন্য নতুন দিন ধার্য করার নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে।

সোমবারের শুনানিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। অন্যদিকে সিবিআইের (CBI) আইনজীবীকে এর আগেও এই মামলায় একাধিক প্রশ্ন করা হয়েছিল, যার উত্তর তাঁদের পক্ষ থেকে দেওয়া হয়নি। সোমবারের শুনানিতে সেই উত্তর না দেওয়ায় অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন সিবিআই আইনজীবী।

ইতিমধ্যেই সঞ্জয় রায়ের যাবজ্জীবনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে সিবিআই। অন্যদিকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই-এর (CBI) তদন্তের উপর প্রশ্ন তুলে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলায় আদৌ হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে কি না, প্রশ্ন করা হয় হাইকোর্টের তরফে।

সোমবার সিবিআই তদন্তে নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjeev Khanna) ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, তাঁরা এই আবেদন নিয়ে মন্তব্য করবেন না। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পরিবার নিজেদের আবেদন নিয়ে যেতে কোনও বাধা নেই। আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৩ মে থেকে চলা সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...