Tuesday, March 31, 2026

আরো বাড়বে তাপমাত্রা, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা জেনে নিন

Date:

Share post:

সপ্তাহের শেষে তাপমাত্রা বৃদ্ধিতে তাপপ্রবাহের (heat wave) সম্মুখীন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবারও সেই গরম থেকে রেহাই নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর (weather department)। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। তবে দক্ষিণবঙ্গেও দ্রুত বৃষ্টির হাত ধরে তাপপ্রবাহ থেকে মুক্তি মেলার ইঙ্গিত রয়েছে।

সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি করে বাড়ার পূর্বাভাস (forecast) রয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে। বুধবার থেকেই জেলাগুলিতে আবহাওয়ার বদলের পূর্বাভাস রয়েছে।

উত্তরের জেলাগুলিতে যদিও উল্টো ছবি। সোমবারেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস (rain forecast)। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে অস্বস্তিকর পরিবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে।

সোমবার কলকাতায় গুমোট (humid) আবহাওয়া থাকবে। সংলগ্ন জেলাগুলিতেও একই রকম অস্বস্তিকর পরিবেশের পূর্বাভাস (forecast) রয়েছে। বুধবার থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত, হালকা ও মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বভাস রয়েছে।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...