Wednesday, April 8, 2026

ইচ্ছে হলেই কাটা যাবে না জলের লাইন! নয়া নির্দেশিকা জারি পুরসভার

Date:

Share post:

ইচ্ছে হলেই কাটা যাবে না জলের লাইন! শহর কলকাতার যেকোনও এলাকায় জলের লাইন কাটার জন্য পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের ডিজির অনুমতি বাধ্যতামূলক। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। মহানাগরিক এই প্রসঙ্গে এদিন সাফ জানিয়েছেন, জলের লাইন কাটার অধিকার কারও নেই। কোথাও জলের অপচয় হচ্ছে দেখলেও জলের লাইনটাই বন্ধ করে দেওয়ার এক্তিয়ার কোনও কাউন্সিলরের নেই। কারণ, কাউন্সিলররা হচ্ছেন পলিসি মেকার এবং রেকমেন্ডিং অথরিটি। কোথাও অতিরিক্ত জল অপচয় হলে জল সরবরাহের ডিজিকে জানাতে হবে। ডিজি ইন্সপেকশন করে দেখবেন।

গত কয়েকদিন ধরে কলকাতা পুর-এলাকার ১০৭ নং ওয়ার্ডের কসবা-রাজডাঙা এলাকায় জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। যার ফলে সমস্যায় পড়েন সাতটি পরিবার। অভিযোগ কানে যেতেই কাউন্সিলর লিপিকা মান্না ও ১০ নং বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। স্পষ্ট নির্দেশ দেন, দ্রুত সমস্যা মিটাতে হবে। তারপরই মঙ্গলবার সকালে ওই এলাকায় যান কাউন্সিলর লিপিকা মান্না। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এদিনই কেটে দেওয়া জলের লাইন পুনরায় সারিয়ে জল সরবরাহ স্বাভাবিক করা হয়। পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি অভিযোগকারী স্থানীয়রা।

আরও পড়ুন- দার্জিলিঙের বিজনবাড়ির পর আলিপুরদুয়ারের চিলাপাতার জঙ্গলে আগুন! ক্ষতি বন্যপ্রাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...