Saturday, April 11, 2026

বাজার গরম করছেন শুধু, শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

তমলুকের সভা থেকে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন। তার এই মন্তব্যের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি মনে করিয়ে দেন, শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন, কেন্দ্রে কার সরকার, রাজ্যপাল কাদের।তার কটাক্ষ, প্রধানমন্ত্রীর সঙ্গে কে দেখা করতে যান, শুভেন্দু অধিকারী। অমিত শাহের কাছে হলুদ ফুল নিয়ে কে যান শুভেন্দু অধিকারী। ওখানে গিয়ে বলুন না, দিল্লিও জানে যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা ভাবাও পাপ। মণিপুর জল্বছে।মণিপুরে কিছুই করতে পারেনি।

তিনি আরও বলেন, অন্য রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আর এখানে বাম-বিজেপির গন্ডগোলের চক্রান্ত সামাল দিয়ে বাংলা শান্ত। বিরোধী দলনেতাকে বলব, বাজার গরম করছেন কেন? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দিল্লিতে গিয়ে ৩৫৬ ধারার কথা বলে দেখান, জারি করার কথা তো অনেক দূর। অমিত শাহ, নরেন্দ্র মোদির মুখ দিয়ে বলে দেখান, উচ্চারণ করিয়ে দেখান, জারি করতে হবে না। শুভেন্দু অধিকারী অমিত শাহের মুখ দিয়ে এখানে ৩৫৬-র কথা উচ্চারণ করাতে পারবেন না, শুধু বাজার গরম করছেন এখানে।

আরও পড়ুন – ফের রাম-বাম যোগ প্রকাশ্যে: সুবর্ণর বদলি নিয়ে সরব শুভেন্দু, ধুয়ে দিলেন কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...