Friday, April 3, 2026

অর্থনীতি ডুবছে, আড়াই বছরে মোদির ৩৮ বিদেশ যাত্রায় খরচ ২৫৮ কোটি!

Date:

Share post:

দেশের অর্থনীতি ডুবছে, আর জনসাধারণের করের টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বিগত আড়াই বছরে নয় নয় করে ৩৮টি বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এই সফরগুলিতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। না, এটা নিছক বিরোধীদের অভিযোগ নয়, কেন্দ্রের সরকারই বৃহস্পতিবার রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রিপোর্ট পেশ করে জানান, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের হিসেব দিয়ে তিনি জানান, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে। সেবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন মার্কিন সফরে। ওই একটি সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার বেশি। এরপর ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি।

এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া, নেপাল-সহ বহু দেশেই। এদিন প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সামগ্রিক খরচের বিস্তারিত বিবরণ জানতে চান রাজ্যসভার বিরোধী দলনেতা। তার ভিত্তিতেই তথ্য পেশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি।

আরও পড়ুন- রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...