Sunday, March 29, 2026

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর

Date:

Share post:


কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন (London) যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সন্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরেও জনসংযোগ সারেন তিনি। বিশ্ববাংলা স্টলে গিয়ে মসলিন শাড়ি দেখেন, কথা বলেন। স্টলে রাখা দুর্গা প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিমানবন্দরে ঢুকে প্রথমেই বিশ্ববাংলার স্টলে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে কথা বলেন মসলিন শাড়ি নিয়ে। কত ধরনের মসলিন হয় সে বিষয়ে কথা বলেন। হঠাৎ মমতার চোখে পড়ে স্টলে রাখা দুর্গা প্রতিমার দিকে। প্রশ্ন তোলেন প্রতিমার কপালে টিপ নেই কেন? টিপ পরাতে চান তিনি। সেই সময় সুনীতা পারেখ নামে এক মহিলা যাত্রী নিজের ব্যাগে রাখা টিপের পাতা এগিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। নিজের হাতে প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন মমতা। হাতে পরিয়ে দেন বাঁধানো পলা। উপস্থিত সকলে বলে ওঠেন, প্রতিমার রূপ বদলে গেল।
আরও খবরঅসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

সুনীতা পারেখ নামে ওই মহিলা কলকাতা থেকে ভিয়েতনাম যাচ্ছেন। তাঁর সঙ্গে আলাপ করে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। উপহার দেন একজোড়া দুল।

এর পরে বিমানবন্দরে যত এগিয়েছেন উপস্থিত যাত্রীদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মনোজ পন্থ, গৌতম সান্যাল-সহ প্রশাসনিক আধিকারিক ও সাংবাদিকরা।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে সি-অফ করতে আসেন। তাঁদের এই দিন পাঁচেক সবদিকে নজর রাখতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...