Monday, April 27, 2026

আজ ইডেনে মুখোমুখি KKR-RCB, কী বলছে আবহাওয়া, বৃষ্টির কারণে ভেস্তে গেলে কীহবে ম্যাচের ভাগ্য ?

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা , তারপরই ইডেনে টি-২০ ক্রিকেটের মহাযুদ্ধ। ২০২৫ আইপিএল-এ ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি কলকাতা নাইত রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে প্রশ্ন। আদৌ হবে তো ম্যাচ? কারণ বৃষ্টি। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কী বলছে আবহাওয়া? বৃষ্টির কারণে ভেস্তে গেলে কী হবে কেকেআর-আরসিবি ম্যাচের ভাগ্য ? চলুন দেখে নেওয়া যাক।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। এক্ষেত্রে যদি ম্যাচ বৃষ্টির জন্য ম্যাচ না হয়, তবে দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। কারণ গ্রুপ পর্বের ম্যাচে নেই কোন রিজার্ভ ডে । তবে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ করানোর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটা আথেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কম পক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। আর সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

এদিকে ইডেনে ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান। মঞ্চ মাতাতে থাকছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ অউজলা। আর সঞ্চালনার দায়িত্বে স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। ৬.১৫ থেকে শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখন সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপর।

আরও পড়ুন- LSG’র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা দিল্লি শিবিরে, প্রথম ম্যাচে নেই রাহুল : সূত্র

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...