Saturday, April 4, 2026

ডিজনিল্যান্ড থেকে ফিরে মাংস কাটার ছুরি দিয়ে নাবালককে খুন মায়ের!

Date:

Share post:

বাংলায় একটা প্রবাদ আছে, ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়’। কিন্তু বহুলশ্রুত এই কথাগুলো মিথ্যে প্রমাণ করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সারিথা রামারাজু (Saritha Ramaraju)। মাংস কাটার ছুরি দিয়ে এগারো বছরের নাবালকের গলা কেটে নৃশংসভাবে খুন করে খবরের শিরোনামে ৪৮ বছর বয়সী মহিলা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, গ্রেফতার মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর রামারাজু ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যান। কিন্তু ছেলে কার কাছে থাকবে এই নিয়ে দম্পতির মধ্যে চূড়ান্ত ঝামেলা হয়, আইনি লড়াই চলে। কিন্তু শেষমেশ তিনি সন্তানকে নিজের কাছে রাখতে পারেননি। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সারিথা রামরাজুর ছেলের বয়স এগারো বছর। আদালতের নির্দেশে তাঁর দেখভালের দায়িত্ব পেয়েছেন বাবা। তবে মাসে মাসে মায়ের কাছে গিয়েও সময় কাটাতেন ওই নাবালক। দিন কয়েক আগে ছেলেকে নিয়ে ডিজনিল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন সারিথা। সান্তাআনা শহরে গিয়ে তিনদিনের পাসও কিনেছিলেন। ফিরে এসে ছেলের গলার নলি কেটে খুন করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ১৯ মার্চ সকালে রামারাজু ৯১১-এ ফোন করে খুনের কথা নিজেই স্বীকার করেন। ঘটনাস্থলে পৌঁছে নাবালকের দেহ উদ্ধার করার পাশাপাশি ডিজনি উপহারের জিনিস এবং একটি মাংস কাটার ছুরিও পাওয়া গেছে। পরে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...