Saturday, April 4, 2026

অজগরের মাথায় অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ফিরল আলিপুরের আস্তানায় 

Date:

Share post:

শীতঘুমের মধ্যেই বিপত্তি। হঠাৎ দেখা যায় অজগরের  মাথার সামনেটা ফুলে উঠেছে। ক্রমেই সেই ফোলাভাব বাড়ছে। তারপরই শীত ঘুম ভাঙিয়ে অজগরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, মাথার কাছে বেশ বড় ধরনের টিউমার হয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আলিপুর চিড়িয়াখানায় নিজের আস্তানায় ফিরে এসেছে অজগরটি।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তিনমাস ঘুমে আচ্ছন্ন থাকে সাপ। খাওয়া-দাওয়াও সেভাবে করে না। চিড়িয়াখানার সরীসৃপ আবাসে নজরদারি চালানোর সময়ই লক্ষ্য পড়ে ১৩ ফুট দৈর্ঘ্যের বার্মিজ পাইথনের মাথার ফোলাভাব। প্রাণী চিকিৎসকেরক পরামর্শে তাকে সটান নিয়ে যাওয়া হয় আলিপুর পশু হাসপাতালে। ইউএসজি, এক্স-রে হয়। রিপোর্ট ধরা পড়ে বড়সড় টিউমার রয়েছে মাথা ও ঘাড়ের মাঝে। অপারেশন না করলে প্রাণসংশয় হতে পারে। ফলে জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচার করা হয়।

সাপের ওজন বুঝে অ্যানাস্থেশিয়া করা হয়। সাপের ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া ঝুঁকিপূর্ণ। তারপর টিউমারের অবস্থান বিপজ্জনক জায়গায়। শেষমেশ অপারেশন সফল হয়। প্রাণী চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অজগরের টিউমার কেটে বাদ দেন। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানান, অপারেশনের পরে সাপটিকে বেশ কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণ ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার পর খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে সাপটিকে।

আরও পড়ুন – বরাদ্দ ৩০ কোটি! এবার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যজুড়ে মাছের চারা বিলির উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...