Saturday, April 4, 2026

দিল্লির পার্কে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে দক্ষিণ দিল্লির হজ খাস এলাকার ডিয়ার পার্কে (Deer park, South Delhi)কিশোর- কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুই মৃতদেহ দেখে চমকে যান সকলে। বিষয়টি পার্কের এক নিরাপত্তারক্ষীর নজরে আসতেই পুলিশে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুজনের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮র মধ্যে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রাতঃভ্রমণকারীরা বলছেন সকাল সাড়ে ছটা নাগাদ পার্কে কিশোর -কিশোরীকে নিথর অবস্থায় ঝুলতে দেখে চমকে যান সকলেই। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। কিশোরের পরনে ছিল কালো টি শার্ট এবং কিশোরী সবুজ রঙের পোশাক পরেছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ওই পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...