Wednesday, June 24, 2026

বিকেলেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, বাংলার উন্নয়ন লক্ষ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টানা চারদিন ঠাসা কর্মসূচি তাঁর লন্ডন সফরে (London tour)। তার সূচনা সোমবারের হাই কমিশনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তবে মুখ্যমন্ত্রীর নজর বাংলার উন্নয়ন, যার জন্য রবিবার লন্ডন পৌঁছানোর পর থেকেই প্রস্তুতি সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর পাখির চোখ বাংলার উন্নয়ন। বাংলায় বিনিয়োগ। চলতি বছরে সফলতম শিল্প সম্মেলন করার পর এই প্রথম বিদেশ সফর। ফলে বাংলার বিনিয়োগ মানচিত্রে নতুন পালক যোগ করতে যথেষ্ট উৎসাহী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবিবার লন্ডন পৌঁছে বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) ঢিলছোঁড়া দূরত্বে একটি হোটেলে নিজের রুমে বসে চোখ বুলিয়ে যাচ্ছেন একটার পর একটা ফাইলে।

আজ ২৪ মার্চ সোমবার ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানের পরদিন ২৫ মার্চ রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। ২৮ তারিখ রওনা হয়ে ২৯ মার্চ কলকাতায় ফিরবেন তিনি।

কলকাতা থেকে প্রস্তুতি হোমওয়ার্ক করেই এসেছেন। তবুও লন্ডনে পৌঁছে চলছে শেষ দফায় একবার ঝালিয়ে নেওয়া। দিনভর ফাইলে চোখ রাখতে গিয়ে দফায় দফায় ডেকে নেন তাঁর সঙ্গে আসা মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, প্রিন্সিপাল সচিব গৌতম সান্যালদের। ফাইল ধরে ধরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে চলে প্রস্তুতি বৈঠক। কারণ, সামনের তিন-চারটে দিনের একাধিক কর্মসূচিতে বাংলাকে তুলে ধরাই হবে প্রধান কাজ। ফলে বাংলার শিল্প-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি সবকিছু নিয়েই একটা ভাল রকম প্রস্তুতি রাখা। কারণ বিনিয়োগের ক্ষেত্রে বাংলা এখন অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...