Saturday, June 27, 2026

তৃণমূলের চাপে নড়ে বসল কমিশন! ভুয়ো ভোটার ইস্যুতে ২৮ মার্চ সর্বদলীয় বৈঠক

Date:

Share post:

রাজ্যে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেসের লাগাতার চাপের পর অবশেষে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মার্চ, শুক্রবার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে ভুয়ো ভোটার কার্ড, ডুপ্লিকেট এপিক নম্বর এবং ভোটার তালিকা সংশোধনের বিষয় নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে এবং অন্যান্য কিছু রাজ্যে ভোটার তালিকায় একাধিক এপিক নম্বর ডুপ্লিকেট হওয়া নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষত, হরিয়ানা, গুজরাট এবং আসামে এই সমস্যা সবচেয়ে বেশি লক্ষণীয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন বাধ্য হয়ে এই বৈঠকের আয়োজন করেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ভোটার সম্পর্কে যদি অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সাত নম্বর ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারবেন। তারপরই কমিশন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগের পর নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া সম্ভব নয়, যদি না তা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়ে।

এই বৈঠককে রাজনৈতিকভাবে তৃণমূলের জন্য এক বড় পাওয়া হিসেবে দেখা হচ্ছে। কারণ, নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করে তৃণমূলই প্রথম এই বিষয়টি নিয়ে সরব হয়েছিল। ২৮ মার্চের বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও ডুপ্লিকেট ভোটার কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন – বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত ৯৬ পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে: ফিরহাদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...