Saturday, June 13, 2026

রাহুল-আথিয়ার ঘরে এসেছে লক্ষ্মী, উইকেটরক্ষক ব্যাটারকে শুভেচ্ছা বার্তা দিল্লির, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

গতকালই বাবা হয়েছেন কে এল রাহুল। কন্যাসন্তানের জন্মদেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল। আর এর পর রাহুলকে শুভেচ্ছা জানায় তাঁর দল দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে ভিডিওয়ের মাধ্যমে রাহুলকে শুভেচ্ছা জানান অক্ষর প্যাটেলরা। যেই ভিডিও পোস্ট করে দিল্লি।

যেই ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা যাচ্ছে, জয়ের পরই ড্রেসিংরুমে রাহুলকে বার্তা দিচ্ছেন অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, মিচেল স্টার্করা। কোলে যেভাবে বাচ্চাদের দোলায়, সেভাবে প্রত্যেকে হাতের ভঙ্গি করেন। আর অক্ষর প্যাটেল বলেন, ‘অবশেষে নতুন সদস্য এল। আর এই ভিডিও পোস্ট করে দিল্লির তরফ থেকে লেখা হয়, “আমাদের পরিবার বড় হল। গোটা পরিবার তা উদযাপন করছে।“ এই সেই পোস্টের কমেন্টে ধন্যবাদ জানান রাহুলও। তিনি লেখেন, ‘এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ।“ এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেই প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন রাহুল। যার জন্য লখনউ ম্যাচে ছিলেন না তিনি। তবে দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না তা এখনও জানায়নি দিল্লি কর্তৃপক্ষ।

আরও পড়ুন- কেমন আছেন তামিম? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

 

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...