Saturday, April 4, 2026

কেমন আছেন তামিম? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

গতকালই খেলার মাঠে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। তারপরই ভর্তি করা হয় হাসপাতালে। বসানো হয়েছে স্টেন্টও। জানা গিয়েছে, তামিমের এনজিওগ্রাম করানো হয়। আর এখন ভালো আছেন তামিম। আগের থেকে অনেকটাই সুস্থ। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানান তামিম। সঙ্গে দিলেন এক বিরাট বার্তা।

এদিন নিজের ফেসবুক পেজে তামিম লেখেন, “ সংকট কাটিয়ে ফিরে এসেছি। পাঞ্জা লড়েছি মৃত্যুর সঙ্গে। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে, কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে । এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে? সকলের প্রার্থনায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।“

এরপরই তামিমের সংযোজন, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।“

দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।…

Posted by Tamim Iqbal on Tuesday, March 25, 2025

আরও পড়ুন- কী কথা হয়েছিল ধোনির সঙ্গে ভিগ্নেশের? জানালেন মুম্বই ক্রিকেটারের বাবা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...