Wednesday, June 24, 2026

ঈদের আগে অভিষেকের শুভেচ্ছাবার্তা পেয়ে অভিভূত পুরুলিয়া সংখ্যালঘু সেল

Date:

Share post:

কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। সেই কর্মসূচির সাফল্য কামনা করে তৃণমূল কংগ্ৰেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল পুরুলিয়ায়। মঙ্গলবার তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে রঘুনাথপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ইফতার সামগ্ৰী ও ঈদের উপহার দান কর্মসূচি। সেই অনুষ্ঠান চলাকালীন সেখানে অভিষেকের শুভেচ্ছাবার্তা পৌঁছায়।আর তাতেই পুরো অনুষ্ঠান নতুন মাত্রা পেল।অভিষেকের পাশাপাশি সংগঠনের এমন আয়োজনে অভিভূত সংগঠনের রাজ্য সভাপতি, বিধায়ক মুসারফ হোসেনও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী প্রকাশ্যেই কৃতঞ্জতা প্রকাশ করেন অভিষেকের প্রতি। তিনি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যন্ত এই জেলার কথা যেভাবে মনে রেখেছেন, তাতেই বোঝা যায় তিনি সত্যিই বাংলার নয়নের মণি।

এদিন  সংখ্যালঘু দুঃস্থ পরিবারগুলির প্রত্যেকের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়।প্রায় ৫০০ জনের হাতে  উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের ব্লক সভাপতিদের মাধ্যমে প্রতিটি ব্লকে উপহার পাঠানো হয়। একহাজারের বেশি পরিবারকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, দলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরী, জেলা পরিষদ সদস্যা নুরুন নাহার, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, রঘুনাথপুর পুরসভার দুই কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক-সহ অনেকে।

সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তার নীতিতে ধর্মের বিভাজন নয়, উৎসবে সকলের অংশগ্ৰহণ উৎসবকে সুন্দর করে। সেজন্য বাংলায় উৎসব হয় আনন্দমুখর। এই উৎসবে দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি অভিনন্দন জানান জেলা সংখ্যালঘু সেলকে।

সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা বাংলায় সংখ্যালঘু, সংখ্যাগুরু ভাবি না। আমরা সকলেই বাংলার। তাই উৎসবের দিনে সকলে যাতে আনন্দে থাকতে পারেন সেটুকু চেষ্টা করি। এই আয়োজনের জন্য অভিষেক বন্দোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠানোয় তার প্রতি আমরা কৃতজ্ঞ। ঈদের আগে আমরা তার কাছ থেকে ঐক্যের বার্তাই পেলাম। অভিষেকের শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান তিনি।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...