Saturday, June 27, 2026

ভুয়ো জাতি শংসাপত্রে কড়া রাজ্য, শোকজ ২ আধিকারিক

Date:

Share post:

ভুয়ো জাতি শংসাপত্র (fake cast certificate) তৈরির চক্র ভাঙতে তৎপর রাজ্য। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department) কাছে যত অভিযোগ জমা করেছে সব অভিযোগেরই দ্রুত তদন্ত শুরু করে অপরাধচক্রে যুক্তদের শাস্তির পথে রাজ্য। সেই তদন্তে এবার শোকজ (show cause) ২ আধিকারিককে। সেই সঙ্গে একাধিক জেলার মহকুমা অধিকারিকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দফতরের।

কখনও ডাক্তারি, কখনও পুলিশে চাকরি, কখনও বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে ভুয়ো জাতি শংসাপত্র (cast certificate) ব্যবহারের অভিযোগ উঠেছে। তারই তদন্তে প্রশাসনের অনুমান ছিল এর পিছনে কোনও বড় চক্র রয়েছে। যার সঙ্গে বিভিন্ন দফতরের আধিকারিকদের যুক্ত থাকারও প্রবল সম্ভাবনার কথা উঠে এসেছিল। প্রাথমিকভাবে দুই জেলার আধিকারিকদের এই তদন্তে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, খড়গপুর ও ব্যারাকপুরের ইন্সপেক্টর পদমর্যাদার দুই আধিকারিক সরাসরি চক্রের সঙ্গে যুক্ত। সেই আধিকারিককে শোকজ (show cause) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও শুরু হয়েছে পরিকল্পনা।

অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) দায়ের করা ও ভুয়ো জাতি শংসাপত্রের অভিযোগে পদক্ষেপ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department)। অভিযুক্তরা যে মহকুমার বাসিন্দা, সেইসব এসডিওদের (SDO) শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত সেই রিপোর্ট ডাক্তারকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক স্তরে কোনও রকম দেরি মানা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...