Saturday, April 4, 2026

বাঘাযতীনে বৃদ্ধার রহস্যমৃত্যু! ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার পুলিশের

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বাঘাযতীন (Baghajatin, South Kolkata)এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, এদিন মালবিকা মৈত্র (Malabika Maitra) নামে ৭২ বছরের প্রতিবেশী বৃদ্ধার ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর ডাকাডাকি করলেও বৃদ্ধার রুম থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এরপরই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেকে নিয়ে মালবিকা ওই ফ্ল্যাটে থাকতেন। একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন মৃতার ছেলে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কীভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...