Friday, April 3, 2026

৪৫৪ গাছ কাটা মানুষ মারার থেকেও ভয়ংকর! বিপুল জরিমানা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

যোগীরাজ্যে প্রোমোটিংয়ের থাবা থেকে বাদ পড়েনি তাজমহলের সংরক্ষিত এলাকা (TTZ)। সেই এলাকায় গাছ কাটার অভিযোগে এবার কড়া সুপ্রিমকোর্ট (Supreme Court)। ৪৫৪ গাছ কাটার অপরাধে গাছ প্রতি এক লক্ষ টাকা জরিমানা ধার্য শীর্ষ আদালতের। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন অপরাধের সাহস কেউ না করে।

সংরক্ষিত তাজ ট্রাপেজিয়াম জোনে (Taj Trapezium Zone) গাছ কাটার ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ গাছ কাটায় অভিযুক্ত পক্ষকে কড়া শাস্তির নির্দেশ দেয়। এই অভিযোগে সেন্ট্রাল এম্পাওয়ারড কমিটি (CEC) তদন্ত চালিয়েছিল। তারাই গাছ প্রতি ১ লক্ষ টাকা জরিমানার সুপারিশ করেছিল।

অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে জরিমানার অংক কমানোর আবেদন করেছিলেন। সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতের (Supreme Court) পর্যবেক্ষণ ৪৫৪ গাছ কাটা জঘন্য অপরাধ (crime)। এটা বহু মানুষের হত্যার সমান, বা তার থেকেও বড় অপরাধ। এই বিপুল পরিমাণ গাছ আবার জন্মাতে অন্তত ১০০ বছর সময় লাগবে। সিইসি-র (CEC) সুপারিশ অনুযায়ী শাস্তি বহাল রাখল আদালত।

অভিযুক্তকে জরিমানা করার পাশাপাশি সংরক্ষিত এলাকার আশেপাশে নতুন করে গাছ লাগানোর অনুমতি দেয় শীর্ষ আদালত। বন দফতরকে এই জরিমানার টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...