Friday, April 3, 2026

নির্বাচনে কড়া ট্রাম্প! ‘বন্ধু’ ভারতের উদাহরণ টেনে একাধিক বদল

Date:

Share post:

ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে আমেরিকার নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক। জানিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে এবার আমেরিকায় ভোটার (voter) হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতেই হবে নাগরিকত্বের (citizenship) প্রমাণ।

নয়া নির্দেশিকায় রয়েছে –

নির্বাচনের দিনের মধ্যে সমস্ত ব্যালট গ্রহণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

আমেরিকায় নাগরিকত্বের প্রমাণপত্র (voter identity) ছাড়া কোনও ভোটারই ভোট দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না।

নির্বাচনের দিনের মধ্যেই সকলকে ভোট দিতে হবে।
ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই (ballot) বাধ্যতামূলক।

কোনও রকম জালিয়াতি বা ভোটে কারচুপি বরদাস্ত নয়।

তবে নির্দেশিকায় স্বাক্ষর করলেও ট্রাম্পের (Donald Trump) এই নয়া নির্বাচনী নীতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্বাচনী বিধি নির্ধারণের ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেস এবং স্টেটগুলির হাতেই থাকে। সেখানে প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই।

ভারত ও ব্রাজিলের উদাহরণ দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং ব্রাজিল ভোটার (voter) চিহ্নিতকরণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করছে। যেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্ব-প্রত্যায়িত ঘোষণার উপরই নির্ভর করে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...