Saturday, March 14, 2026

বারাসতে মত্ত বাইকারদের দৌরাত্ম্যে প্রাণ গেল মহিলার, উত্তেজনা এলাকায়

Date:

Share post:

মত্ত অবস্থায় বাইক নিয়ে বেপরোয়া রেস, উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat, North 24 Parganas) দুচাকায় পিষে প্রাণ গেল মহিলার।বাইক চালককে হাতেনাতে ধরে গণধোলাই দিতে শুরু করেন স্থানীয়রা। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে এবং অভিযুক্তকে আটক করা হয়। মৃত অসীমা দাস (Asima Das) দত্তপুকুরের মণ্ডলগাছির বাসিন্দা বলে জানা গেছে। কারা কারা বাইক রেস করছিলেন তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নাম্বার জাতীয় সড়কে (NH 12) প্রতিরাতেই বেশ কয়েকজন যুবক মদ খেয়ে বেপরোয়া ভাবে বাইক নিয়ে রেস করেন। বাধা দিতে গেলেও তাঁরা শোনেন না। বৃহস্পতিবার নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন অসীমা। অভিযোগ সেই সময় কিছু যুবক বাইক রেস করছিলেন। ন’পাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College and Hospital) নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। এক অভিযুক্তকে আটক করে বাকি সঙ্গীদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পাশাপাশি বৃহস্পতিবার রাতে আরও দুই দুর্ঘটনার খবর মিলেছে। রাত সাড়ে ৯টা নাগাদ কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ব্রেক। কলকাতা যাওয়ার পথে বাইক চালক আচমকা ব্রেক কষায় ছিটকে পড়েন সঙ্গে থাকা আরোহী। ওই রাস্তায় পিছন থেকে আসা লরির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। বাইক চালক নিজেও আহত হয়েছেন। এরপর কোনায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ঘাতক লরিচালক পলাতক। এর ঠিক এক ঘণ্টা পরেই রাত ১০টা নাগাদ পাঁচলার রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহী কিশোরের। আহত আরও দুই। লরির সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...