Friday, April 3, 2026

কালীগঞ্জ উপনির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন, চাপে পড়ে সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশনের কারচুপির পর্দাফাঁস করেছে বাংলার শাসকদল তৃণমূল। তাই বাংলা থেকেই নিজেদের উপর লাগা দাগ মুছতে মরিয়া কমিশন (Election Commission of India)। আসন্ন নদিয়ার কালিগঞ্জ উপনির্বাচনকে (Kaliganj byelection) হাতিয়ার করে নিজেদের বিরুদ্ধে ওঠা পক্ষপাতদুষ্টতার অভিযোগ কাটিয়ে উঠতে মরিয়া কমিশনের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, আগামী জুলাই মাসের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার আগেই এই কেন্দ্রের ভোটার তালিকা (voter list) সংশোধন করে ফেলতে চাইছে কমিশন।

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দীন আহমেদের প্রয়াণে কালিগঞ্জে উপনির্বাচন অনিবার্য। এই উপনির্বাচনে ভোটার তালিকা নিয়ে যাতে কোনরকম বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। এপিক কার্ড ইস্যুতে শুক্রবার ডাকা সর্বদল বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA) নিযুক্ত করার আর্জি জানিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।

আগামী ৮ ই এপ্রিল থেকে ওই বিধানসভা কেন্দ্রে বিশেষভাবে ভোটার তালিকা (voter list) সংশোধনের কাজ শুরু হচ্ছে। যা চলবে ১৫ ই মে পর্যন্ত। কমিশন সূত্রে খবর, একদিকে যেমন সরকারি আধিকারিক অথবা বুথ লেভেল অফিসাররা, ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের কাজ করবেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির  বুথ লেভেল এজেন্টরাও (BLA) সে কাজে তাদের সহযোগিতা করবেন।  কমিশনের বক্তব্য, তাঁদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে এই সংশোধিত ভোটার তালিকা তৈরি করবেন। যাতে নতুনভাবে তৈরি হওয়া ভোটার তালিকা নিয়ে কোন রকমের বিভ্রান্তি তৈরি না হয়।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...