Wednesday, February 25, 2026

খাস কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার এসটিএফের! গ্রেফতার ২

Date:

Share post:

শহর কলকাতার বুকে বেআইনি অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা পুলিশের (Kolkata police) স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে শহরে বেআইনিভাবে অস্ত্র মজুদ করা হচ্ছে। এরপরই অভিযানে নামে পুলিশ। জানা গেছে ধৃতরা মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত নারায়নপুর গ্রামের বাসিন্দা। তাঁদের নাম, মোবারক হোসেন ওরফে সাহেব শেখ (২৬) এবং আব্রাহিম শেখ (২৫)।মোবারকের থেকে একটি ৭এমএম পিস্তল ও দুটি ভর্তি কার্তুজ এবং অপরজনের কাছ থেকে খালি পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতরা কার নির্দেশে এই কাজ করছিল বা বড় কোনও নাশকতার পরিকল্পনা চলছিল কিনা তা জানতে ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলার রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

 

spot_img

Related articles

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...