Wednesday, June 24, 2026

বিধ্বস্ত ভূমিকম্প পরবর্তী মায়ানমার, চারিদিকে শুধুই লাশের স্তূপ

Date:

Share post:

শুক্রবারের জোড়া ভূমিকম্পের জেরে মায়ানমার (Earthquake in Myanmar) জুড়ে শুধুই ধ্বংসের ছবি। সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একাধিক শহর তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। দুই দেশ মিলিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় পৌনে ৭০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু।

রিখটার স্কেলের ৭.৭ এবং ৭.১ তীব্রতা নিয়ে দু দুবার কেঁপে ওঠা মায়ানমারের চারিদিকে শুধুই লাশের স্তূপ। শনিবারেও চলছে উদ্ধারকাজ। একাধিক বিল্ডিং- এর নীচে থেকে নিথর দেহ উদ্ধারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব রয়েছে সে দেশে। ভারত সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে। ধূলিসাৎ একাধিক বৌদ্ধ স্থাপত্য। একাধিক প্যাগোডা, মনাস্ট্রি ভেঙ্গে পড়ার ছবি দেখে শিউরে উঠছেন সকলেই। জায়গায় জায়গায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে সাহায্য পৌঁছে দিতে সমস্যায় পড়ছে রেড ক্রস। ভারত থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...