Saturday, April 4, 2026

মীরাট খুনকাণ্ডে নয়া তথ্য, ড্রামে নয় সৌরভের দেহ ট্রলিব্যাগে ভরতে চেয়েছিল মুস্কান-সাহিল

Date:

Share post:

মীরাট খুনকাণ্ডে ফের নয়া তথ্য প্রকাশ্যে। ড্রামে নয়, সৌরভ রাজপুতের দেহ ট্রলিব্যাগে(trolley bag) ভরার পরিকল্পনা ছিল স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লর। দুই কীর্তিমানকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। কিন্তু সেই পরিকল্পনা হঠাৎ কেন বদলে ফেলেছিল অভিযুক্তরা? তার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। কেননা মুস্কানের ঘর থেকে একটি ট্রলিব্যাগও পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ওই ট্রলি ব্যাগেই সৌরভের দেহ ভরে লোপাটের পরিকল্পনা করেছিলেন দুজনে।

পুলিশি জেরায় দুজনেই স্বীকার করেছে, সৌরভকে খুনের পর ট্রলিব্যাগে তার দেহ ভরার চেষ্টা করেছিলেন মুস্কান এবং সাহিল। কিন্তু সৌরভের চেহারা ভাল হওয়ায় এবং উচ্চতার জন্য দেহটি ট্রলিব্যাগে ঢোকানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত দোকান থেকে কেনা ড্রামে সৌরভের দেহ ভরার সিদ্ধান্ত নেয় তারা। শুধু তাই নয়, ট্রলিব্যাগে দেহ ভরলে ধরা পড়ার ভয় ছিল বেশি। তাই ট্রলিব্যাগে সৌরভের দেহ ভরার পরেও তা বার করা হয় বলে জেরায় জানা গিয়েছে। এরপর সৌরভের দেহ টুকরো করে প্রমাণ লোপাটের জন্য ড্রামে(drum) ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেওয়া হয়। যদিও ট্রলিব্যাগে ভরে দেহ লোপাটের পরিকল্পনা নিয়ে মুস্কানের দাবি আদৌ সত্য কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্কানের ঘর থেকে যে ট্রলিব্যাগ উদ্ধার হয়েছে, তাতে রক্তের দাগ মিলেছে। একটি মিক্সি গ্রাইন্ডারও পাওয়া গিয়েছে। আর তা থেকেই সন্দেহ, তবে কি হাড়, মাংস ছোট ছোট টুকরো করার জন্য এই মিক্সি আনা হয়েছিল? গত ৪ মার্চ সৌরভকে খুনের অভিযোগ ওঠে মুস্কান এবং সাহিলের বিরুদ্ধে। ১৮ মার্চ সৌরভের টুকরো করা দেহ উদ্ধার হয় ড্রামের ভিতর থেকে।তারপরের ঘটনা অবাক করেছে গোটা দেশকে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...