Wednesday, June 24, 2026

আরামবাগের গৌরহাটি বাজারে আগুন, পুড়ে ছাই সাতটি দোকান

Date:

Share post:

আরামবাগের (Gourhati Market, Arambag) গৌরহাটি বাজারে আগুন। পুড়ে ছাই পরপর ৭টি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে একটি স্টেশনারি দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত তা গ্রাস করে নেয় আশপাশের দোকানগুলিকেও। আগুনের লেলিহান শিখা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে যে স্থানীয়রা প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় গৌরহাটি বাজারে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না মিললেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...