Saturday, April 4, 2026

ডিলারদের সমস্যায় ফেলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা! কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে রেশন কর্মীরা

Date:

Share post:

দেশজুড়ে রেশন ডিলারদের (Ration Dealers) ভাতে মারার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার (Government of India) । দিল্লিতে (Delhi) রেশনের চাল-গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার পথে এগোচ্ছে সরকার। এতে হাজার হাজার রেশন ডিলারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।আশঙ্কার কথা মাথায় রেখে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রেশন কর্মীরা। বাংলা মডেল অর্থাৎ ‘সবার জন্য রেশন’ এবং তামিলনাডু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers federation)।

দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে রেশনের পরিবর্তে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ট্রান্সফারের জন্য কেন্দ্রের পরিকল্পনা আগে থেকেই জানা গেছিল। রাজধানীর জন্য ইতিমধ্যেই আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর মিলেছে। পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে রেশনের পরিবর্তে নগদের ব্যবস্থা চালুও হয়েছে। এরপর দেশ জুড়ে রেশন কর্মীরা সমস্যায় পড়বে বুঝতে পেরেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের কথায়, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু কেন্দ্র না মানলে সে ক্ষেত্রে জঙ্গি আন্দোলনের মতো বড় ঘটনাও ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের! দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বাড়ানোর জন্য জন্য কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়েও কোনও লাভ হয়নি।বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। সবমিলিয়ে দেশ জুড়ে এবার বড় আন্দোলনের পথে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...