Thursday, May 14, 2026

কবে হবে কলেজের ছাত্র নির্বাচন? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী 

Date:

Share post:

চলতি বছরেই হতে পারে ছাত্র নির্বাচন। এই বিষয়ে চলছে ভাবনা চিন্তা। তবে মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সঙ্কেত মিললে তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার বোলপুরের এক সভায় এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন ৪১তম পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের সভায় যোগ দিয়েছিলেন ব্রাত্য বসু। এদিন  শিক্ষামন্ত্রী বলেন, কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আদালত যা বলেছে তা নিয়ে সহমত। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা খুবই প্রয়োজন। আমি অতীতেও বলেছি এখনও বলছি ছাত্র সংসদ নির্বাচন হবে। এবং সেটা এই বছরই করার কথা ভাবনাচিন্তা হতে চলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ছাত্র নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন শিক্ষামন্ত্রী বলেন, বিরোধীরা হতাশা থেকে অনেক কিছুই করবে। কাজ পন্ড করার চেষ্টাও করবে। শূন্য থেকে মহাশূন্যে যাবে। মহাশূন্যেও কোনও ভর বা ভার থাকবে না। কুৎসা অপবাদ থাকবে। কিন্তু সবকিছুকে জয় করেই আবারও ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হতাশাগ্রস্থদের নিশ্চয়ই ওষুধ আছে। সময় মতো সেই ওষুধ দেওয়া হবে। ভুলে গেলে চলবে না রাজ্যে উচ্চশিক্ষা ও বিদ্যালয়ের শিক্ষায় অভাবনীয় উন্নতি হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, ২০১১ সালের আগে সরকারি কলেজ ছিল মাত্র ৩৪টি। গত ১০ বছরের ৩৩ টি সরকারি কলেজ তৈরি হয়েছে। পরিকাঠামো, তৎপরতা, বদলি নীতি অনেকটাই স্বচ্ছ হয়েছে। আরও স্বচ্ছতা আনা হবে। কলেজগুলিতে অধ্যক্ষদের বয়সসীমা নিয়েও শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে বীরভূম জেলাতেও দাবি মেনেই সরকারি কলেজের অনুমোদন দেওয়া হবে। পরিকল্পনা শুরু হয়েছে। আদালতের বিচারাধীন বিষয় হলেও বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতেও নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৫ সালেই ছাত্র সংসদ নির্বাচন হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।

আরও পড়ুন – চলছে বেআইনি খনন! এবার উত্তরাখণ্ডের সরকারকে তোপ দাগলেন খোদ বিজেপি সাংসদ! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...