Monday, April 6, 2026

কাজ প্রায় শেষ! শীঘ্রই উদ্বোধন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের

Date:

Share post:

জলপাইগুড়ির গোশালা মোড়ে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ প্রায় শেষ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গরমের ছুটির আগে এই ভবনের উদ্বোধন হতে পারে। প্রাথমিকভাবে চারটি আদালত কক্ষ নিয়ে সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে।

বিগত কয়েক সপ্তাহে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতি নতুন ভবনের পরিকাঠামো পরিদর্শন করেছেন। ভবনের বেশিরভাগ পরিকাঠামো কাজ শেষ হলেও, প্রবেশ পথ এবং বাগানের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এসব কাজ শেষ না হলে, গরমের ছুটির পরে উদ্বোধন করা হতে পারে। তবে, যদি কাজের গতি স্লো হয়, তাহলে জুন মাসে উদ্বোধন হতে পারে।

নতুন ভবনটি ইস্ট ওয়েস্ট করিডর তথা চার লেনের মহাসড়কের পাশেই তৈরি হয়েছে। তাই জাতীয় সড়ক থেকে সার্কিট বেঞ্চে যাওয়ার জন্য একটি সার্ভিস রোড তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সার্ভিস রোড তৈরির কাজ অনেকটা বাকি রয়েছে, বর্তমানে বালি ফেলা হয়েছে এবং কংক্রিট ও পিচের কাজ দ্রুতই শুরু হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সার্ভিস রোডের কাজ শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

আরও পড়ুন – তৈরি ৩৯২টি কক্ষ! এবার সরকারি কর্মীরাও পাবেন ভার্চুয়াল সাক্ষ্য দেওয়ার সুবিধা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...