Saturday, June 27, 2026

ঝাড়গ্রামের নয়াগ্রামে হাতির হামলা! মৃত্যু মহিলার, বিপুল ক্ষতি ধান-সবজিচাষের

Date:

Share post:

নয়াগ্রামে হাতির হামলায় এক মহিলার মৃত্যু হল, রবিবার। নাম জলেশ্বরী সিং। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কাঁথিগ্রামের বাসিন্দা। হাতির হামলায় ওই মহিলার মৃত্যুতে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার ভোরবেলায় ঘটনাটি ঘটে। নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

ঝাড়গ্রাম জেলায় হাতির হানা অব্যাহত। হাতির তাণ্ডবে নাজেহাল নয়াগ্রাম, গোপীবল্লভপুরের ২ ব্লক, সাঁকরাইল ও ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দারা। নয়াগ্রামে ২০টি হাতির একটি দল বর্তমানে ঘোরাফেরা করছে। আরও প্রায় ২০–২৫টি হাতির দল শনিবার মাঝরাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি, বাঘুয়াশোল, মালাই, খাড়বান্দি, বড় আসানবনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার সবজি খেত ও ধানচাষের জমি। ফলে মাথায় হাত ক্ষতিগ্রস্ত চাষিদের। শনিবার রাতে পেটবিন্ধি ও মালাই এলাকায় ঢুকে পড়ে ২০–২৫টি হাতির একটি বিশাল দল। রবিবার ভোর পর্যন্ত দাপিয়ে বেড়ায় গোটা এলাকায়। ফলে ব্যাপক ক্ষতি হয় ধান ও সবজি চাষের। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর দুই ব্লকগুলিতে কৃষকেরা ধান ও সবজিচাষের উপর নির্ভরশীল। এভাবে ধান ও সবজি চাষের ক্ষতির কারণে রীতিমতো মুষড়ে পড়েছেন চাষিরা। বন দফতরের পক্ষ থেকে অবশ্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন – দত্তক নেওয়া যাবে বাঘ-সিংহ! বিশেষ পরিকল্পনা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...