Saturday, June 27, 2026

মুম্বই ম্যাচের আগে নিজের হাতের ট্যাটুর রহস্য ফাঁস করলেন রিঙ্কু, কেন ঘড়ির ছবির ট্যাটু করিয়েছেন কেকেআর ব্যাটার ?

Date:

Share post:

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচে নামার আগে নিজের হাতে আঁকা ট্যাটু নিয়ে রহস্য ফাঁস করলেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। রিঙ্কুর হাতে দেখা গিয়েছে একটি উল্কি। সেই উল্কিতে দেখা যায় একটি ঘড়ি। যেখানে সময় দেখাচ্ছে দুপুর ২.২১ মিনিট। কেন এই ট্যাটু। আর এই নিয়ে রহস্য ফাঁস করেন রিঙ্কু। জানালেন, ওই সময় রিঙ্কুর জীবন বদলে গিয়েছিল।

এই নিয়ে রিঙ্কু বলেন, “ ২০১৮ সালের আমাদের পরিবারের অবস্থা ভালো ছিল না সেই সময় কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়। সেই সময় ৮০ লক্ষ টাকা আমাদের কাছে অনেক বড় অংকের টাকা ছিল। যা আমার পরিবারকে অনেক সাহায্য করেছিল সেই সময়। ২০১৮ সালের নিলামে ওই সময় আমাকে কিনেছিল কেকেআর। এরপর বিভিন্ন পর্যায়ে স্মরণীয় ঘটনা গুলিকে হাতের ট্যাটু তে রেখেছি। এরমধ্যে রয়েছে গুজরাতের বিরুদ্ধে পাঁচ ছক্কার মেরে ম্যাচ জেতানোর একটি ট্যাটু। গোলাপফুল ফোটার ছবি এটা। এটার অর্থ একটা সুন্দর যাত্রার শুরু।

২০১৮ সালের আইপিএলে রিঙ্কুকে দলে নেয় কলকাতা। তবে সেই বারের নিলামে ৮০ লক্ষ টাকা পেয়েছিলেন। যে টাকা তাঁর জীবন বদলে দিয়েছিল। এ বারে তাঁকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কলকাতা। রিঙ্কু মনে করেন, এই সব কিছুই ‘ঈশ্বরের পরিকল্পনা’।

আরও পড়ুন- রাজস্থানের কাছে ম্যাচ হারতেই ধোনিকে খোঁচা সেহবাগের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...