Saturday, April 4, 2026

বইমেলা আসলে বই-পার্বণ: ‘বইপাড়ায় বই উৎসব’-এর সূচনায় বললেন সঞ্জীব

Date:

Share post:

সারাবছর নতুন এবং পুরোনো বইয়ের (Book) গন্ধে ম-ম করে কলেজস্ট্রিট বইপাড়া। বছরভর সেখানে চলে অঘোষিত বইমেলা। কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়ার কলেজস্কোয়ার প্রাঙ্গণ বিদ্যাসাগর উদ্যানে শুরু হল বইমেলা, ‘বইপাড়ায় বই উৎসব’। আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সহযোগিতায় কলকাতা পুরসভা। মঙ্গলবার বসন্ত-সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় (Sanjeev Chatterjee)। ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের পাশাপাশি তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। আমার বাড়ির লাইব্রেরিতে প্রায় কুড়ি হাজার বই আছে। এই বইমেলা আসলে বই-পার্বণ। এসে খুব ভালো লাগছে।”

বিধায়ক দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, “আমি থাকি গড়িয়াহাটের কাছে। ওখানে বিভিন্ন দোকানে এখন চৈত্র সেল চলছে। এই মেলাতেও বইয়ের উপর বিশেষ ছাড় দিলে আরও বেশি পাঠকের সমাগম ঘটবে।” ছিলেন কবি জয় গোস্বামী বলেন, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিনতা রায়চৌধুরী, সাহিত্যিক অমর মিত্র, সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক জয়ন্ত দে, কলকাতা পুরসভার প্রতিনিধি সুপর্ণা দত্ত প্রমুখ।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridiv Chatterjee) বলেন, “২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আমরা কলেজস্ট্রিটে এই মেলা শুরু করি। বিভিন্ন সময় নাম বদলেছে। একটা সময় এই মেলা অনুষ্ঠিত হত বাংলা নববর্ষে। বসন্তেও আয়োজিত হয়েছে। দোল উৎসবের সময়। এবার আয়োজন করা হয়েছে চৈত্রের মাঝামাঝি। কলকাতার প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থাগুলো অংশ নিচ্ছে। পাঠকরা কুড়ি শতাংশের বেশি ছাড়ে বই (Book) কেনার সুযোগ পাবেন।”

সবাইকে ধন্যবাদ জানান, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। বই উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। খোলা থাকছে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা। প্রথমদিন বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও খবর: মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...